নৌবাহিনীর কর্মকর্তার বাসা থেকে পরিচারিকার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আবেদিন কলোনির একটি ফ্ল্যাট থেকে গতকাল মঙ্গলবার এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ফ্ল্যাটে নৌবাহিনীর এক কর্মকর্তা পরিবার নিয়ে বসবাস করেন। মারা যাওয়া গৃহপরিচারিকার নাম আকতারা বেগম (৩৩)। আকতারা গাজীপুরের মফিজুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে। তিনি চার-পাঁচ মাস আগে এই ফ্ল্যাটে আসেন। গতকাল লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ হাসপাতালে পাঠিয়েছে। এটি হত্যাকাণ্ড না কি, আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্র জানায়, আকতারা বেগম আবেদিন কলোনির ‘এশিয়া আবেদিন রেসিডেনশিয়াল অ্যাপার্টমেন্ট’-এর তৃতীয়তলায় নৌবাহিনীর লে. কমান্ডার মোহাম্মদ শরীফের ফ্ল্যাটে কাজ করতেন। গতকাল ভোরে এই ফ্ল্যাট থেকে পরিবারের কোনো এক সদস্য কোতোয়ালি থানায় ফোন করে গৃহপরিচারিকার মৃত্যুর খবর দেন।