নৌবাহিনীর ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে নৌবাহিনীর একটি ভবনে আগুনে আট লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বন্দরটিলা এলাকার ২ নম্বর নেভিগেটের ভেতরে একটি দোতলা ভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নৌবাহিনীর দোতলা ভবনটিতে পুরোনো মালামাল ছিল। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই নৌবাহিনীর পুরোনো বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী এবং অন্যান্য সরঞ্জাম পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আট লাখ টাকা।