নৌবাহিনীর ২০ কর্মকর্তার পদোন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নৌবাহিনীর ২০ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। গতকাল রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে চারজনকে কমোডর থেকে রিয়াল অ্যাডমিরাল ও ১৬ জনকে ক্যাপ্টেন থেকে কমোডর পদে পদোন্নতি দেওয়া হয়।
যে চার কর্মকর্তা কমোডর থেকে রিয়াল অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন তাঁরা হলেন নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার আখতার হাবিব, ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র শিক্ষক (এসডিএস) এম আনোয়ারুল ইসলাম, ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষক আবদুল বাতেন এবং খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজউদ্দিন আহমেদ।