নৌমন্ত্রীর পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেছে জাতীয় ঘাট শ্রমিক পার্টি। সংগঠনটি অভিযোগ করেছে, নৌপরিবহনমন্ত্রী ঘাট ইজারার ক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা করেননি। এ কারণে অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন।গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সুজায়েত হোসেন। তিনি বলেন, সদরঘাটের লেবার হ্যান্ডলিংয়ের তিনটি স্থান ঘুষের মাধ্যমে একটি অশ্রমিক সংগঠনকে ইজারা দেওয়া হয়েছে। যিনি ইজারা নিয়েছেন তাঁর নাম আলমগীর হোসেন। ইজারা নেওয়ার পর তিনি নিজের সন্ত্রাসী বাহিনী দিয়ে সদরঘাট থেকে ঘাট শ্রমিক লীগ ও ঘাট শ্রমিক পার্টির সঙ্গে জড়িত কুলি শ্রমিকদের বের করে দেন।বক্তব্যে আরও বলা হয়, শাজাহান খান বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় পাঁচটি সংগঠনকে ইজারা দিয়েছেন বলে যে প্রচার চালাচ্ছেন, তা মিথ্যা ও বানোয়াট।