নৌযান শ্রমিকদের বেতন সরকারি স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান শ্রমিকদের বেতনকাঠামো নির্ধারণের বিষয়ে সরকার ও মালিকপক্ষ এবং শ্রমিক ফেডারেশনের নেতাদের মধ্যে আজ রোববার শ্রম অধিদপ্তরে আবার বৈঠক হতে পারে। গত বৃহস্পতিবার রাতে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মোশাররফ হোসেনের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুসারে আজ বৈঠক হতে পারে বলে জানা গেছে।সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা যায়, ২০০৪ সালের মে মাসে সর্বশেষ নৌশ্রমিকদের বেতনকাঠামো নির্ধারণ করা হয়েছিল। সরকারি বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে তা করা হয়েছিল।