নৌযানশ্রমিকদের কর্মবিরতি চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা ও বর্ধিত বেতন-ভাতা পাওয়ার দাবিতে বাগেরহাটের মংলা বন্দরসহ সারা দেশে তৃতীয় দিনের মতো নৌযানশ্রমিকদের কর্মবিরতি চলছে। শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানান, চলতি বছরের ১১ জানুয়ারি সরকারের প্রতিনিধি ও নৌযান মালিক-শ্রমিকদের উপস্থিতিতে এক সভায় শ্রমিকদের ২০ শতাংশ বর্ধিত বেতন-ভাতা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। কিন্তু এখনো মালিক পক্ষ শ্রমিকদের বর্ধিত বেতন-ভাতা দিচ্ছে না। নৌযান শ্রমিক ফেডারেশনের মংলা শাখার সভাপতি আনোয়ার চৌধুরী বলেন, কর্মবিরতির ফলে মংলা বন্দরে অবস্থিত শতাধিক নৌযান থেকে পণ্য ওঠানো ও নামানোর কাজ বন্ধ রাখা হয়েছে।