নৌযানশ্রমিকদের ফের আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারঘোষিত বেতনকাঠামো প্রত্যাখ্যান করে আবারও দেশব্যাপী আন্দোলনের হুমকি দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। গত শনিবার মংলায় ফেডারেশনের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ হুঁশিয়ারি দেওয়া হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের মংলা শাখার সহসভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার।বেতন-ভাতা বৃদ্ধিসহ ২২ দফা দাবিতে গত ৯ মে নৌযান শ্রমিকেরা দেশব্যাপী লাগাতার কর্মবিরতি শুরু করলে ১৫ মে সরকার দাবি পূরণের আশ্বাস দেয়। এতে নৌযান শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। পরে সরকার ২৪ জুন নৌযান শ্রমিকদের জন্য বেতন-কাঠামো ঘোষণা করে।