ন্যানোর কারখানা হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টাটা মোটরসের টাটা ন্যানো গাড়ি তৈরির কারখানা বাংলাদেশে হতে পারে। বাংলাদেশের নিটল-নিলয় গ্রুপ টাটা মোটরসের অন্যতম বিপণনকারী প্রতিষ্ঠান। তারা বাংলাদেশে ন্যানো গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন করতে আগ্রহ প্রকাশ করেছে। নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদ সাংবাদিকদের বলেছেন, ইতিমধ্যে তাঁরা এ-সংক্রান্ত প্রস্তাব দিয়েছেন টাটা গ্রুপকে। তা হলে টাটা মোটরস বাংলাদেশের অটোমোবাইল বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারবে। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে টাটা মোটরসের কিছু বাণিজ্যিক গাড়ির যন্ত্রাংশ সংযোজন করা হয়। দেশে বছরে ২০০ থেকে ৩০০টি ন্যানো গাড়ি বিক্রি করে তাঁদের প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশের পুরো গাড়ির বাজারের মাত্র ৭ শতাংশ টাটা মোটরসের নিয়ন্ত্রণে। দেশের গাড়ির বাজারে প্রাধান্য বিস্তার করছে জাপানি রিকন্ডিশন্ড গাড়ি। টাইমস অব ইন্ডিয়া