ন্যান্সি রাজনীতিতে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু গানের মঞ্চে নয়, এখন থেকে রাজনীতির মঞ্চেও দেখা যাবে ন্যান্সিকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মনোনীত হয়েছেন। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ন্যান্সি নিজেই। তিনি বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের প্রতি আমার ভালো লাগা অনেক আগে থেকেই। মা নেত্রকোনা জাসাসে যুক্ত ছিলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শ আমাকে মুগ্ধ করেছে।’
নিজস্ব প্রতিবেদক