ন্যাপকিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ছাত্রীদের মাঝে বিনা মূল্যে গতকাল সোমবার বিকেলে ১ হাজার ২৫০টি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সুলতানা রাজিয়া। কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক সভায় সভাপতিত্ব করেন। ওই অনুষ্ঠানে বিদ্যালয়টির সব শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে তিনি সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করেন।