ন্যাপের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডিসি হিল চত্বরে গতকাল শনিবার ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দলের সভাপতি মোজাফফর আহমদ বলেন, এ দেশের ভবিষ্যৎ-নেতৃত্ব ছাত্র-তরুণদের ওপর নির্ভর করছে। শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণী থেকে এ নেতৃত্ব আসতে হবে। অসৎ অভিজ্ঞের চেয়ে সৎ অনভিজ্ঞ লোক অনেক ভালো। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আড়িয়ল বিলে জনগণের সর্মথন ছাড়া বিমানবন্দর হবে না—এ কথা শেখ হাসিনার অনেক আগেই বোঝা উচিত ছিল।