ন্যাম ভবনে নিরাপত্তা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের আবাসিক স্থান ন্যাম ভবনের নিরাপত্তা জোরদার করতে বলেছে জাতীয় সংসদের সংসদ কমিটি। একই সঙ্গে কমিটি ন্যাম ভবনে সাধারণের প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে বলেছে। গত রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, বেশির ভাগ সদস্য সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। তাই আনসারের ৭০ জন সদস্যকে সার্বক্ষণিক রাখার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আনসার সদস্যদের থাকার ব্যবস্থা কোথায় হবে, সেটা নিয়েও আলোচনা হয়েছে।