ন্যাম ভবনে সাংসদের বাসায় চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন ন্যাম ভবনে পিরোজপুর-২ আসনের সরকারদলীয় সাংসদ শাহ আলমের ফ্ল্যাটে চুরি হয়েছে। চোরের দল টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার ও একটি মুঠোফোন নিয়ে গেছে।
পুলিশের ধারণা, ৯ অক্টোবর থেকে গত রোববার গভীর রাতের যেকোনো সময় চুরির ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, কোরবানির ঈদ পালনের উদ্দেশে ৯ অক্টোবর সপরিবারে গ্রামের বাড়িতে যান সাংসদ। গতকাল সোমবার সকালে ঢাকা ফিরে তাঁর নামে বরাদ্দ করা ন্যাম ভবনের ৬০৩ নম্বর ফ্ল্যাটটির দরজা ভাঙা দেখেন তিনি। ভেতরে ঢুকে দেখেন আলমারির তালা ভাঙা। মেঝেতে ছড়িয়ে আছে কাপড়। মালপত্র তছনছ করা।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান মণ্ডল প্রথম আলোকে বলেন, চোরেরা সাংসদের ফ্ল্যাট থেকে টাকাপয়সা, স্বর্ণালংকারসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। মামলার প্রক্রিয়া চলছে।