ন্যায়বিচার না পাওয়ার শঙ্কায় ফেলানীর পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যা মামলার পুনর্বিচারের কার্যক্রম পিছিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছে ফেলানীর পরিবার। ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন ফেলানীর বাবা-মা।
গতকাল রোববার ফেলানীর বাবা নুর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন রায়ের অপেক্ষায় আছি, ঠিক তখনই বিচারকাজ চার মাসের জন্য মুলতবি করা হয়েছে। এ অবস্থায় সঠিক বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছি।’
ফেলানীর বাবা আরও বলেন, ‘আদালত একবার অমিয় ঘোষকে খালাস দিল। আবার বিচারকাজ শুরু করল। পুনরায় আমি সাক্ষ্য দিয়ে আসলাম। এখন আবার বিচারকাজ পিছিয়ে দেওয়া হলো। খুব খারাপ লাগছে।’ ন্যায়বিচার নিশ্চিত করতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানান ফেলানীর বাবা।
ফেলানীর মা জাহানারা বেগম প্রশ্ন রাখেন ‘এভাবে কেমন করে মেয়ে হত্যার বিচার পাব?’ তিনি আবারও প্রধান অভিযুক্তের ফাঁসি দাবি করেন।
কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি আব্রাহাম লিংকন বলেন, এটি একটি স্পর্শকাতর মামলা।