ন্যায্য মজুরি নির্ধারণের আহ্বান ঐক্য ন্যাপের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি নির্ধারণ ও শ্রমজীবী মানুষদের জন্য স্থায়ী রেশন প্রদানসহ বেশ কিছু দাবি পূরণের আহ্বান জানিয়েছেন ঐক্য ন্যাপের নেতারা।
মহান মে দিবস উপলক্ষে ৫ মে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ঐক্য ন্যাপ আয়োজিত এক আলোচনা সভা থেকে নেতারা এই আহ্বান জানান।
শ্রমিকনেতা হারুনার রশিদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সভাপতি অজয় রায়, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক প্রমুখ। বক্তারা কর্মক্ষেত্রে কাজের নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিকদের শ্রমের মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানান। বিজ্ঞপ্তি।