প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল শুক্রবার সকাল ১০টায় সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) জেলা কমিটির উদ্যোগে ক্যাম্পেনাইনাদের জন্য কর ন্যায্যতাবিষয়ক অবহিতকরণ কর্মশালা হয়েছে। শহরের সজ্জনকান্দা গ্রামের এক নম্বর বেড়াডাঙ্গা এলাকায় এসবিইউএমএস কার্যালয়ে ওই সভায় সভাপতিত্ব করেন সংস্থার সাবেক সভাপতি শংকর চন্দ্র সিনহা। কর্মশালায় কর কী এবং কেন, বিভিন্ন করের ধরন এবং কর প্রদানকারী নাগরিকের অধিকার ও কর ন্যায্যতাবিষয়ক ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয় কর ন্যায্যতা বিষয়ে জেলার দুটি উপজেলার তিনটি ইউনিয়নে প্রচারাভিযান চালানো হবে। রাজবাড়ী প্রতিনিধি|