ন্যায্যতার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে গরিবদের কাছে যে হারে ট্যাক্স নেওয়া হয়, একই হারে ধনীদের কাছে থেকেও ট্যাক্স নেওয়া হয়। আবার যে কর আদায় করা হয়, তার সুষম বণ্টন থেকেও বঞ্চিত হচ্ছেন স্বল্প আয়ের মানুষ। দেশের সার্বিক উন্নয়নের জন্য কর আদায় ও তার ব্যবহারে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর ও বাজেট বিষয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারের আয়োজক বেসরকারি সংগঠন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা। অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এ এন কে নোমান। সহকারী অধ্যাপক যিনাতুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, অধ্যাপক কে বি এম  মাহবুবুর রহমান, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ।