প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানের ন্যায্যমূল্যের দাবিতে রংপুরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের সেন্ট্রাল রোড থেকে বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কাচারি বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে সংগঠনের জেলা সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে পলাশ কান্তি নাগ, এরশাদ আলী, বাবু মিয়া, হবিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। তাঁরা অবিলম্বে হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে সরকারি উদ্যোগে ধান কেনার দাবি জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।