ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ব্যবসায়ীদের দুটি সংগঠন এবার ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গতকাল শনিবার থেকে নগরের ছয়টি স্থানে পণ্য বিক্রি শুরু করেছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আজ রোববার থেকে নগরের বিভিন্ন স্থানে পণ্য বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে।গতকাল বেলা ১১টার দিকে ছয়টি ট্রাকে আগ্রাবাদ, কোতোয়ালি মোড়, ষোলশহর দুই নম্বর গেট, অক্সিজেন মোড়, চকবাজার ও বহদ্দারহাট এলাকায় পণ্য বিক্রি শুরু হয়। প্রতি কেজি চাল ২৫ টাকা, মটর ২০ টাকা, ছোলা ৩৮ টাকা, চিনি ৪৫ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ৮৩ টাকায় বিক্রি হচ্ছে।