ন্যায্যমূল্যের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলুসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে রংপুরে গতকাল সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুর ১২টায় শহরের প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য আবদুল কুদ্দুস, সংগঠনের জেলা আহ্বায়ক মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক অমল সরকার প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বলেন, কৃষকদের এক কেজি আলু উৎপাদন করতে খরচ পড়েছে আট-নয় টাকা। কিন্তু এখন সেই আলু পাইকারি বিক্রি করতে হচ্ছে পাঁচ-ছয় টাকায়, যা বাজারে খুচরা বিক্রি হচ্ছে আট-নয় টাকা।