প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম আলো ডিএসএ ক্রিকেট লিগের গতকাল রোববারের খেলায় সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাব অভিযাত্রা যুব সংঘ ক্রিকেট ক্লাব সৈয়দপুরকে ২ উইকেটে হারিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে অভিযাত্রা যুব সংঘ ক্রিকেট ক্লাব ৪৮.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাব ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আজ সোমবার অরুণদ্যুতি ক্রিকেট ক্লাব নীলফামারী ও দক্ষিণা ক্রীড়া চক্র ক্রিকেট ক্লাব নীলফামারীর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।