ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০১০-এর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) অধীনে পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১০ গত রোববার শুরু হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কোর্সে পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার ওপর মূল বক্তব্য দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষা-কার্যক্রমের উদ্বোধন করেন। কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন।৪৭ সপ্তাহ মেয়াদের এই কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ জন ব্রিগেডিয়ার জেনারেল, নৌবাহিনীর একজন কমোডর ও দুজন ক্যাপ্টেন, বিমানবাহিনীর একজন এয়ার কমোডর ও গ্রুপ ক্যাপ্টেন পদমর্যাদার একজন, বাংলাদেশ সিভিল সার্ভিসের আটজন যুগ্ম সচিব এবং বাংলাদেশ পুলিশের একজন ডিআইজিসহ মোট ২৫ জন কর্মকর্তা এই কোর্সে অংশ নিচ্ছেন। এ ছাড়া শ্রীলঙ্কা ও সুদানের একজন করে এয়ার কমোডর, ভারত, মালয়েশিয়া, নেপাল, তানজানিয়া ও পাকিস্তানের একজন করে ব্রিগেডিয়ার জেনারেল, চীন ও মিসরের একজন করে কর্নেল, নাইজেরিয়ার সেনাবাহিনীর তিন কর্নেল, নৌবাহিনীর দুজন ক্যাপ্টেন ও বিমানবাহিনীর একজন গ্রুপ ক্যাপ্টেন, কাতার নৌবাহিনীর একজন কর্নেল, সৌদি আরব নৌবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল ও বিমানবাহিনীর একজন কর্নেলসহ ১৩টি দেশের ১৮ জনসহ মোট ৪৩ জন কর্মকর্তা এ কোর্সে অংশ নিয়েছেন। খবর আইএসপিআরের।