ন্যাশনাল মেডিকেলের ছাত্র বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজের পেশাগত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্র এহতেশামুল হককে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তাঁকে রোববার ভোররাতে প্রেসক্লাব এলাকা গ্রেপ্তার করে র্যাব। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহমেদ গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, গতকাল একাডেমিক কাউন্সিলের বৈঠকে এহতেশামকে কলেজ থেকে বহিষ্কার এবং সব একাডেমিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধসহ কলেজ ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তার আরেকজন শওকত হোসেনের সঙ্গে কলেজের বর্তমানে সম্পর্ক নেই। কাজেই তাঁর বিরুদ্ধে কলেজের কিছু করার নেই।