ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কাজ জেলা পর্যায়ে চালুর সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সঙ্গে পরামর্শ করে এর কার্যক্রম জেলা পর্যায়ে চালুর সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আয়েশা ফেরদাউস, হাবিবে মিল্লাত, পীর ফজলুর রহমান, শেখ হাফিজুর রহমান ও লুৎফা তাহের অংশ নেন।