ন্যায়বিচার না পাওয়া প্রসঙ্গে আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিল আবেদনের চূড়ান্ত শুনানিতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। বাতিল আবেদনের ওপর ৭ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আদালত সূত্র জানায়, ওই বেঞ্চে সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার আইনজীবীরা সময়ের আবেদন জানান। মৌখিকভাবে তা নাকচ হলে দুপুরের পর ওই আদালতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা জানিয়ে খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা লিখিত আবেদন জমা দেন। পরে আদালত শুনানি নিয়ে তা খারিজ করে দেন। আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন আদালত। পরে খালেদা জিয়ার আইনজীবীরা জানান, খারিজ আদেশের বিরুদ্ধে তাঁরা আপিল বিভাগে যাবেন। এরপর আদালত ৭ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে অংশ নেন।