ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান রওশন এরশাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সুশাসন ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার এক বাণীতে তিনি দিনটি উপলক্ষে দেশবাসী ও প্রবাসে বসবাসরত বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিরোধীদলীয় নেতা এদিনে শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতাযুদ্ধে আত্মোত্সর্গকারী বীর শহীদদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।
বিরোধীদলীয় নেতা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি সুখী, সমৃদ্ধ, শোষণমুক্ত দেশ গড়া। তিনি জাতীয় জীবনে এ শুভমুহূর্তে পারস্পরিক হিংসা-বিদ্বেষ ভুলে সবার সম্মিলিত ও সর্বাত্মক প্রচেষ্টায় সুশাসন ও ন্যায়ভিত্তিক এবং দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।