ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। এ ব্যাপারে তিনি উন্নয়ন-সহযোগী দেশগুলোর অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে পরিকল্পনা মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ আয়োজনে ‘বাংলাদেশে সামাজিক সুরক্ষা বৃদ্ধি: একটি কার্যকর সমাজ উন্নয়ন ব্যবস্থা ও নিরাপত্তা বেষ্টনী সৃজন’ শীর্ষক দুই দিনের উচ্চপর্যায়ের এক সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার সম্মেলনে সভাপতিত্ব করেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। সরকারের উদ্যোগ বাস্তবায়নে নিরবচ্ছিন্ন সমর্থন দেওয়ায় তিনি উন্নয়ন-সহযোগী, বিশেষ করে ইউএনডিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার উন্নয়ন কৌশল বাস্তবায়নে এ সহযোগিতা অব্যাহত রাখতে তাদের প্রতি আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান এবং আরও কার্যকর ও যুগোপযোগী নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া সরকার উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, ‘সামাজিক নিরাপত্তা জনগণের অধিকারের অবিচ্ছেদ্য অংশ। এর মধ্যে আছে মানুষের মৌলিক চাহিদার নিশ্চয়তা। আছে সুবিধাবঞ্চিত ও দুর্ভাগা মানুষগুলোর সমাজে ভালোভাবে বেঁচে থাকার অধিকার।’ সম্মেলনে অন্যা-ন্যের মধ্যে বক্তৃতা করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার, ডিএফআইডির আঞ্চ-লিক প্রতিনিধি জিওয়েন হাইন্স এবং জেনারেল ইকোনমিক ডিভিশনের সদস্য শামসুল আলম।ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ: বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবসন গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকার রক্ষায় দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তাঁর সরকার কঠোর পরিশ্রম করছে।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনপদ্ধতি শক্তিশালী করতে চাই। অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে স্বাধীনভাবে কাজ করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হচ্ছে।’