ন্যায়-অন্যায়ের পার্থক্যের জন্য এ বিচার জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ন্যায়-অন্যায়ের পার্থকে৵র জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার জরুরি৷ এ বিচার শুধু শাস্তির জন্য নয়, এ বিচার না হলে ন্যায়-অন্যায়ের পার্থক্য হারিয়ে যাবে৷ গতকাল বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘গণহত্যা ও ন্যায়বিচার’ শীর্ষক কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷ তিনি আরও বলেন, গণহত্যার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়৷
উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কম সময়ে বেশি মানুষ হত্যা করা হয়েছে ১৯৭১ সালে৷ এ গণহত্যার সঠিক ইতিহাস বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে৷ তাই তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার কাজ করছে মুক্তিযুদ্ধ জাদুঘর৷
মোট ৩০ জন শিক্ষার্থী নিয়ে গণহত্যা ও ন্যায়বিচার শীর্ষক কোর্সের আয়োজন করা হয়েছে৷ মে মাসের প্রতি শুক্র ও শনিবার মোট আটটি ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্স শেষে প্রত্যেককে সনদ দেওয়া হবে৷
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও তারিক আলী৷