ন্যূনতম মজুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা করার দাবি করেছে বাংলাদেশ হোটেল শ্রমিক ইউনিয়ন। অন্য দাবির মধ্যে আছে আট ঘণ্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন। গত বুধবার রাতে মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় সংগঠনের জেলা কমিটির সভায় এ দাবি করা হয়। এতে সভাপতিত্ব করেন হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মো. মোস্তফা কামাল। বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর মো. জসিমউদ্দিন, সহসভাপতি আবদুল আজিজ প্রধান, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী প্রমুখ। মৌলভীবাজার প্রতিনিধি|