ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা, ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রতিষ্ঠাসহ আট দফা দাবিতে সমাবেশ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় ওই সমাবেশ হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, শ্রমিকনেতা আবু নাঈম খান ও সেলিম মাহমুদ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
সমাবেশে নেতারা বলেন, কোটি কোটি শ্রমিক দিন-রাত পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। অথচ তাঁদের জীবন অচল হয়ে পড়ছে। তাই পোশাক কারখানাসহ সব সেক্টরের শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করতে হবে।