ন্যূনতম মজুরি আট হাজার টাকা ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নতম মজুরি বোর্ডের প্রস্তাবিত মজুরিকাঠামো পুনর্বিবেচনা করে পোশাকশিল্পে ন্যূনতম মজুরি আট হাজার টাকা ঘোষণা করার দাবি জানিয়েছে তৈরি পোশাকশ্রমিকদের একাধিক সংগঠন।
গতকাল মঙ্গলবার গার্মেন্টস শ্রমিক-শিল্প রক্ষা কাউন্সিল ও ১২টি গার্মেন্টস শ্রমিক সংগঠন পৃথক বিবৃতিতে সরকার ও মালিকপক্ষের কাছে এ দাবি জানিয়েছে।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে মালিকদের মনোভাবের তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিম্নতম মজুরি বোর্ডের প্রস্তাবিত সর্বনিম্ন মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা শ্রমিকদের জন্য অপ্রতুল এবং অসংগতিপূর্ণ। মালিকদের এটা প্রত্যাখ্যান করা দুঃখজনক।
সমমনা জাতীয় গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ পৃথক বিবৃতিতে শ্রমিকদের কর্মক্ষেত্রে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং মজুরি বোর্ডের প্রস্তাবিত মজুরি মেনে নিয়ে তা বাস্তবায়নের জন্য মালিকদের প্রতি দাবি জানিয়েছে।