ন্যূনতম মজুরি নিয়ে পোশাক মালিকেরা নাটক করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নতম মজুরি বোর্ডের প্রস্তাবিত পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা নিয়ে মালিকেরা নাটক করছেন বলে অভিযোগ করেছেন নেতারা। নাটক না করে শ্রমিকের বেঁচে থাকার মতো ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবি মেনে নিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সমেঞ্চলনে গতকাল শুক্রবার শ্রমিক নেতারা এ আহ্বান জানান। শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ওই সম্মেলন হয়।

সম্মেলনে মাহমুদ হোসেনকে সভাপতি, নাজমুল হাসান নান্নুকে কার্যকরী সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়। এর আগে সমেঞ্চলনের উদ্বোধন করেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল।

সম্মেলনে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক রফিকুল ইসলাম, নিম্নতম মজুরি বোর্ডের সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।