ন্যূনতম মজুরি বোর্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শ্রমিক সংগঠনগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরির বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। অনেক সংগঠন বলেছে, যে টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে, তা শ্রমিকদের জীবনধারণের জন্য যথেষ্ট নয়। তারা মজুরি পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে। দাবি আদায়ে আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচিরও ডাক দিয়েছে নানা সংগঠন।গার্মেন্টস শ্রমিক সংহতি নামের একটি সংগঠন বলেছে, বর্তমান বাজারে মাসে পাঁচ হাজার টাকার নিচে মজুরি দিয়ে কারও পক্ষে জীবিকা নির্বাহ করা সম্ভব নয়। সংগঠনটি মজুরি বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদে আজ বিকেল পাঁচটায় মুক্তাঙ্গনে সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে। অন্যদিকে ন্যূনতম মজুরি সাত হাজার টাকা নির্ধারণের দাবিতে গণসংহতি আন্দোলন একই সময় একই স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।জাতীয় গণতান্ত্রিক ফ্রণ্ট এক বিবৃতিতে বলেছে, সরকারঘোষিত নিম্নতম মূল মজুরি পোশাকশিল্পের মালিকদের স্বার্থই রক্ষা করেছে। এর ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়বে, এই শিল্পে এক নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হবে।