ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বাজারদরের সঙ্গে মিল রেখে ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার টাকা করার দাবি করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশে এই দাবি করেন নেতারা। তাঁরা বলেন, এই সরকার কর্মস্থলে শ্রমিক-কর্মচারীদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। শ্রমিক হত্যার জন্য দায়ী ভবনমালিক, কারখানার মালিকদের গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার দাবি করা হয় সমাবেশে। শ্রমিকদের সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা এবং বাধ্যতামূলক ওভারটাইম না করানোর দাবি ওঠে সমাবেশে। টাফের সভাপতি ফয়জুল হাকিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শ্রমিক নেতা শামীম আকতার, জাহাঙ্গীর ফিরোজ প্রমুখ। বিজ্ঞপ্তি।