নড়াইল জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
চেয়ারম্যান পদে মো. সোহরাব হোসেন বিশ্বাস পেয়েছেন চশমা এবং সৈয়দ আইউব আলী পেয়েছেন আনারস প্রতীক। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।