নড়াইল থেকে গ্রামীণ জীবনযাত্রা মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিসংস্কার বিষয়ে জনমত গঠনে ২৮টি প্রত্যন্ত অঞ্চলে ‘গ্রামীণ জীবনযাত্রা মেলা-১৪১৭’-এর আয়োজন করছে ‘গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান’ (সিএসআরএল)। এর অংশ হিসেবে গতকাল বুধবার নড়াইল জেলায় এই মেলা শুরু হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, নড়াইল থেকে শুরু হওয়া এই মেলা আগামী ১০ মার্চ পর্যন্ত কক্সবাজার, বাগেরহাট, খুলনা, নোয়াখালী, সাতক্ষীরা, বরগুনা, রংপুর, ফরিদপুর, শেরপুর, কুমিল্লা, কুষ্টিয়া, ময়মনসিংহ, শরীয়তপুর, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, নাটোর, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, খাগড়াছড়ি, রাঙামাটিতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কৃষি-সংশ্লিষ্ট জ্ঞান ও জলবায়ু অভিযোজন-সংশ্লিষ্ট প্রযুক্তিগুলো বিনিময়ের ক্ষেত্র তৈরি এবং এর চর্চায় কৃষক-কৃষাণীদের উদ্বুদ্ধ করাই এই মেলার উদ্দেশ্য বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিজ্ঞপ্তি।