নড়াইল-১ আসনেও মনোনয়নপত্র কিনলেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আজ মঙ্গলবার নড়াইল-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস বেলা সাড়ে ১১টায় এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে গতকাল রংপুর-৬ আসনে আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে দলটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান মনোনয়নপত্র কেনেন।
মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনই রোববার শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ মনোনয়ন বিক্রির তৃতীয় দিনে নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের পক্ষে এবং সিলেটের একটি আসনে রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবির মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র বিক্রিকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উত্সাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বেলা সাড়ে ১১টায় সর্বশেষ তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত সাত বিভাগের জন্য সাতটি বুথ থেকে আজ ৭০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।