নড়াইলে অভিভাবক ও তরুণদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখন থেকে এলাকায় কেউ মাদক সেবন করতে পারবে না। কেউ সেবন অথবা বিক্রির চেষ্টা করলে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।’ এলাকা থেকে মাদক প্রতিরোধ করতে এ ধরনের উদ্যোগ নিয়েছে নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের ১১টি গ্রামের মানুষ। গত শুক্রবার স্থানীয় আলীগঞ্জ (ফেদী) বাজারে সমাবেশ করে শপথ নিয়েছে তারা। ইসলামাবাদ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মোল্যা কওছার উদ্দিন ও প্রধান শিক্ষক সরদার আবদুল মজিদ, সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিকচন্দ্র সাহা, শিক্ষক হাফিজুর রহমান মৃধা, মনিরুজ্জামান, সমাজকর্মী খন্দকার বাচ্চু, তরিকুল ইসলাম, খান আবুবক্কর, রাশেদুল ইসলাম প্রমুখ।আবদুল মজিদ বলেন, চণ্ডীবরপুর ইউনিয়নবাসী দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। সম্প্রতি নড়াইলসহ আশপাশের এলাকার কিছু মাদক ব্যবসায়ী এ ইউনিয়নকে মাদক বিক্রির নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে। এখন থেকে আর কাউকে এই ১১টি গ্রামে মাদক নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি বলেন, এসব গ্রামের রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে পাহারা বসানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো মাদক ব্যবসায়ী এলাকায় প্রবেশ করলে তাঁকে ধরে গণধোলাই দিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করা হবে।