নড়াইলে অমল সেন কৃষিমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল শহরতলির আউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল রোববার থেকে সাত দিনব্যাপী অমল সেন কৃষিমেলা শুরু হয়েছে। ঐতিহাসিক তেভাগা আন্দোলনের প্রধান সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ৯৬তম জন্মদিন উপলক্ষে তাঁর জন্মস্থান আউড়িয়া গ্রামে এ মেলার আয়োজন করা হয়। গতকাল রোববার বিকেলে কমরেড বিমল বিশ্বাস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্দিক আহমেদ। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সুবাস বোস, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফ হাফিজুর রহমান, কমরেড শেখ হাফিজুর রহমান প্রমুখ।