নড়াইলে আ.লীগের বর্ধিত সভায় সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় গত শনিবার দলের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোহামঞ্চদ আলীসহ ১৫ জন আহত হয়েছেন। তাঁদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ উপলক্ষে শনিবার দুপুরে শহরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোসের সভাপতিত্বে বর্ধিত সভা চলছিল। সভায় কয়েকজন নেতা বক্তব্য দিলেও নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বিশ্বাসকে বক্তব্য দিতে না দেওয়ায় তাঁর সঙ্গে সাধারণ সম্পাদক সৈয়দ মোহামঞ্চদ আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহরাব হোসেনের সমর্থকেরা মোহামঞ্চদ আলী ও কয়েকজন নেতাকে লক্ষ্য করে চেয়ার ছুড়তে থাকে। প্রতিপক্ষের সমর্থকেরা পাল্টা চেয়ার ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে মোহাম্মদ আলী, দলের কৃষিবিষয়ক সম্পাদক টিপু সুলতান, আইনবিষয়ক সম্পাদক উত্তম বোস, সদস্য রমা রানী রায়সহ উভয় পক্ষের ১৫ জন নেতা-কর্মী আহত হন। এ সময় প্রায় ৫০টি চেয়ার ভাঙচুর করা হয়। 

 সৈয়দ মোহামঞ্চদ আলী বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সোহরাব হোসেন নড়াইল-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর সমর্থকেরা সন্ত্রাসী হামলা চালায়। 

বর্ধিত সভায় বক্তব্য দেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হকসহ মোহামঞ্চদ আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেঞ্চদ, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর প্রমুখ। সভায় জেলার তিনটি উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।