নড়াইলে আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষ রায় হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
গতকাল রোববার সকালে নড়াইল শহরের আদালত সড়কে জেলা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য দেন পূজা উদ্যাপন পরিষদের জেলা সভাপতি অশোক কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক কোমল আঁখি বিশ্বাস, সাবেক সাংসদ সাঈফ হাফিজুর রহমান, জেলা জাসদের সভাপতি হেমায়েত উল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, আওয়ামী লীগের নেতা আশীষ কুমার বিশ্বাস, বাবুল কুমার সাহা, আবিদুর রহমান প্রমুখ। গত বুধবার রাতে প্রভাষ রায় খুন হন।
এ ঘটনায় ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুর রহমানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।