নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবদলের সভাপতি মো. খায়রুজ্জামান ওরফে খায়েরকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি মো. আলমগীর শেখ জানান, খায়ের পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তবে খায়ের জানান, তিনি সব মামলায় জামিনে আছেন।