নড়াইলে কাউন্সিলর পদপ্রার্থীকে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকাবাসীর উদ্দেশে শুভেচ্ছা বাণীসহ রঙিন ছবিসংবলিত পোস্টার নির্বাচনী এলাকায় থাকায় নড়াইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাসুম জমাদ্দারকে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল রোববার জারি করা ওই নোটিশে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে প্রার্থীকে অভিযোগের জবাব দিতে হবে।রিটার্নিং কর্মকর্তা হাওলাদার রকিবুল বারি জানান, ওই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তফা কামালের দেওয়া লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মাসুম জমাদ্দারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।এ প্রসঙ্গে মাসুম জমাদ্দার প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টারগুলো তফসিল ঘোষণার আগে লাগানো হয়েছিল। পরে প্রশাসনের নির্দেশে অনেক স্থান থেকে পোস্টার সরিয়ে ফেলা হয়। দু-এক জায়গায় রয়ে গিয়েছিল। লোকজনদের দিয়ে দ্রুত সেগুলো অপসারণের ব্যবস্থা করছি।’