নড়াইলে কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামে বুধবার দুপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে।ওই কিশোরীর বাবা বলেন, বুধবার বেলা ১১টার দিকে মেয়েকে বাড়িতে একা রেখে তিনি স্ত্রীকে নিয়ে ছোট মেয়ের উপবৃত্তির টাকা আনতে মাদ্রাসায় যান। দুপুরের পর বাড়িতে ফিরে বাইরে থেকে ঘরে তালা দেওয়া, চাবির ছড়া বারান্দায় পড়ে থাকতে দেখেন। তালা খুলে দেখেন, মেয়ের মুখ ও হাত-পা বাঁধা। পরে স্থানীয় চিকিৎসক দিয়ে কিশোরীর দ্রুত চিকিৎসা করানো হয়।