প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়া উপজেলার কালিনগর গ্রামে গত শনিবার ফিরোজ ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ওই গ্রামের আলমগীর ভূঁইয়া ও মিজানুর ভূঁইয়ার মধ্যে জমি নিয়ে বিরোধের মীমাংসা করতে শনিবার সকাল নয়টায় আলমগীরের বাড়িতে সালিস বসে। এ সময় আলমগীরের সঙ্গে ফিরোজ ভূঁইয়ার কথা-কাটাকাটির একপর্যায়ে আলমগীর ফিরোজের বুকে ছুরিকাঘাত করেন। হাসপাতালে নেওয়ার পথে ফিরোজের মৃত্যু ঘটে। নড়াইল প্রতিনিধি