নড়াইলে গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার কান্দুরী গ্রামে আবুল হোসেন নামের (৩৮) এক দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাড়ির অদূরে নলীয়া নদীর পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইলিয়াস ফকির ও জালাল মোল্যার পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। আবুল হোসেন জালাল মোল্যার পক্ষের ছিলেন। আবুল হোসেনের স্ত্রী রেবা বেগম জানান, আবুল হোসেন বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। নড়াগাতী থানার ওসি আমীর তৈমুর ইলী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।