নড়াইলে গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের পাকুরিয়া গ্রামের একটি পুকুর থেকে নড়াগাতি থানা-পুলিশ গতকাল শনিবার সকালে রীতা খানম (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় স্বামী চয়ন শেখসহ তাঁর পরিবারের সদস্যরা পলাতক আছেন।
রীতার মামা নান্নু সিকদার অভিযোগ করেন, চয়নের সঙ্গে অন্য নারীর সম্পর্কে বাধা দেওয়ায় রীতাকে প্রায়ই তাঁর স্বামী মারধর করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে রীতাকে হত্যা করা হয়।
নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, রীতার স্বামীসহ পরিবারের সবাই পলাতক রয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।