নড়াইলে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার জেলা শহরের চৌরাস্তা এলাকায় ছাত্রদলের মিছিলে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে জেলা ছাত্র ও যুবদলের একটি মিছিল চৌরাস্তা অতিক্রম করতে গেলে পুলিশ সেটি আটকে দেয়। পরে পার্শ্ববর্তী পৌরসভার সামনে ছাত্রদলের আরেকটি মিছিল পুলিশ আটকে দেয়। এ সময় সংগঠনের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর সংঘর্ষ শুরু হলে রাস্তার আশপাশের দোকান ও সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রদলের সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলে পুলিশ প্রথমে বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল শুরু করলে পুলিশ তাঁদের ওপর হামলা চালায়।