নড়াইলে ছাত্রলীগ নেতা অপু হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম ওরফে অপু হত্যার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে ৯৬ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে জেলা ছাত্রলীগ। এই সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে না পারলে ছাত্রলীগ নড়াইলকে অচল করে দেবে এবং আসামিদের আটক করতে বিকল্প ব্যবস্থা নেবে বলে হুমকি দিয়েছে।গতকাল সোমবার সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা এ সময়সীমা ও হুমকি দেন। কলেজ চত্বর থেকে মিছিলটি বেরিয়ে শহর প্রদক্ষিণ শেষে মুচিপোল এলাকায় (২০ মার্চ সন্ত্রাসীরা যেখানে অপুকে কুপিয়ে হত্যা করেছিল) এক সমাবেশের আয়োজন করে। তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান, খোকন সাহা, সাবেক ছাত্রনেতা মাসুদুল হক, গাউসুল আজম, এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামরুজ্জামান, সম্পাদক সৌমেন বসু, রিয়াজ মাহামুদ, তোফায়েল হোসেন, জাহাঙ্গীর সিকদার, হুমায়ূন, বাহারুল প্রমুখ।অপুর হত্যায় জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে আসামি করে তাঁর স্ত্রী খাদিজা খাতুন ২২ মার্চ সদর থানায় মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।