নড়াইলে ছাত্রলীগ নেতা আমিরুল হত্যা মামলার আসামিদের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম অপু হত্যা মামলার আসামিরা জামিন পেয়েছেন।ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত ২০ মার্চ শহরের মুচিপোল এলাকায় সন্ত্রাসীরা আমিরুলকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত আমিরুলের স্ত্রী খাদিজা খানম ১৮ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা ২৯ মার্চ হাইকোর্ট থেকে জামিন নেন।